রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি

ক্যাম্পাস-২৪ স্টাফ

১ মিনিটে পড়ুন১১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ তারিখে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি

  • ৮ জানুয়ারি ২০২৭ (শুক্রবার): বি ইউনিট (ব্যবসায় শিক্ষা)

  • ৯ জানুয়ারি ২০২৭ (শনিবার): সি ইউনিট (বিজ্ঞান)

  • ১৬ জানুয়ারি ২০২৭ (শনিবার): এ ইউনিট (মানবিক)

আরও পড়ুন