ব্রেকিং

মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর; আবেদন শুরু ১৫-১৮ নভেম্বরের মধ্যে

ক্যাম্পাস-২৪ স্টাফ

১ মিনিটে পড়ুন১৩৭

মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর; আবেদন শুরু ১৫-১৮ নভেম্বরের মধ্যে

আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। এ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি আগামী দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। এছাড়া ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ওই সময়ও পরীক্ষা আয়োজন করা যায়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আগামী ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, ভর্তি বিজ্ঞপ্তি আগামী দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে। আর ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন