বিজ্ঞপ্তিঃ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুনর্মূল্যায়ন এবং অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সময় বিবেচনা করে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (AAUB)-এর ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ০৫ ডিসেম্বর ২০২৬ তারিখের পরিবর্তে নিম্নোক্ত তারিখ ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভর্তি পর্যায়

ভর্তি পরীক্ষার তারিখ

ভর্তি পরীক্ষার কেন্দ্র

স্নাতক

৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার)

বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাস

বিঃদ্রঃ ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.aaub.edu.bd এবং দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।